কেন সন্তানকে মারকাজু আহমদে ভর্তি করবেন?
বিসমিল্লাহি ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এতো ভালো ভালো স্কুল ও মাদরাসা থাকতে আমরা কেন মারকাজু আহমাদে আমাদের সন্তানদেরকে ভর্তি করাবো? এর একটা বড় কারণ হলো অর্থসহ হিফজ ও ইসলামিক স্টাডিজের পাশাপাশি আমরা যেভাবে জেনারেল শিক্ষায় জোর দিতে চেয়েছি এমন ইংলিশ ভার্সন স্কুল বা মাদ্রাসা খুঁজে পাচ্ছিলাম না। এই কয়েকটি বিষয় আমাদের প্রতিষ্ঠানের অনন্য বৈশিষ্ট্য হবে বলে আশা করি। ইনশাআল্লাহ।
অর্থসহ হিফজুল কুরআন
সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে অর্থসহ অল্প সময়ে পবিত্র কোরআন মুখস্ত করানো হয়। ১১/১২ বছর বয়সে অর্থসহ সম্পূর্ণ কোরআন মুখস্ত করানো হয়।
হাদিস ও ইসলামিক শিক্ষা
৫ শ্রেণীর মধ্যেই ২০০+ হাদিস মুখস্ত করানোর ব্যবস্থা। ঈমান, আকিদা, ইসলামের ইতিহাস ও সিরাহ শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ।
ভাষা শিক্ষা
২ বছরের মধ্যেই শিক্ষার্থীদের ইংরেজি ও আরবিতে কথা বলা বাধ্যতামূলক। ইংলিশ স্পোকেন ও হ্যান্ড রাইটিং এর উপর বিশেষ প্রশিক্ষণ।
আমাদের অনন্য বৈশিষ্ট্যসমূহ
একটি সম্পূর্ণ আধুনিক ও ইসলামিক শিক্ষা ব্যবস্থা
- প্রতিটি ছাত্রের পিছনের পড়াগুলো সম্পূর্ণ ইয়াদ রেখে সামনের সবক প্রদান
- ছাত্ররা যেন এক বসায় সম্পূর্ণ কোরআন নির্ভুলভাবে শোনাতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা
- প্রতিটি ছাত্রকে দেশি ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উপযোগী হিসেবে গড়ে তোলা
- আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত হাফেজ ও ক্বারীদের মাধ্যমে নিয়মিত মাশক করানো
- আমাদের রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা
- আকাইদ, ঈমান, আমল, আখলাক, তরবিয়ত, দোয়া ও ইবাদতের প্রতি সর্বাধিক গুরুত্ব
- ডিজিটাল মেশিনে ছাত্রদের হাজিরা মেইনটেইন করা হয়
- মাসিক রিপোর্ট এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের জানানো হয়
- ওস্তাদদের তত্ত্বাবধায়ন ব্যতীত শিক্ষার্থীদের ১ মিনিট সময়ও ব্যয় হয় না
আবাসিক ব্যবস্থা
আবাসিক
২৪ ঘন্টা তত্ত্বাবধানে সম্পূর্ণ আবাসিক সুবিধা
অনাবাসিক
দৈনিক ক্লাস শেষে বাড়ি ফেরা
ডে-কেয়ার
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ তত্ত্বাবধান
আমাদের বিভাগ সমূহ
বিভিন্ন বয়স ও দক্ষতা অনুযায়ী বিভাগ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা
1. জেনারেল বিভাগ
প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম ও ইসলামিক শিক্ষার সমন্বয়
2. নূরানী বিভাগ
কুরআন পড়ার প্রাথমিক শিক্ষা ও বেসিক ইসলামিক জ্ঞান
3. নাজেরা বিভাগ
সঠিক উচ্চারণে কুরআন তিলাওয়াত শিক্ষা
4. অর্থসহ হিফজুল কোরআন
অর্থ বুঝে সম্পূর্ণ কুরআন মুখস্থকরণ
5. হিফজ রিভিশন
মুখস্থকৃত কুরআন সংরক্ষণ ও পুনরাবৃত্তি
6. প্রতিযোগী বিভাগ
জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বিশেষ প্রস্তুতি
7. ইসলামিক স্টাডিজ (পর্যায়ক্রমে)
৬ষ্ঠ শ্রেণি থেকে HSC/Alim পর্যন্ত, মীজান থেকে দাওরা পর্যন্ত উচ্চতর ইসলামিক শিক্ষা
কারিকুলাম ও প্রাইমারি পরবর্তী শিক্ষা
কারিকুলাম
NCTB বাংলা মাধ্যম (৫ম শ্রেণী/ইবতেদায়ী) এর সাথে নিজস্ব ইসলামী শিক্ষার কারিকুলামের সমন্বয়।
মারকাজু আহমাদে (৫ম শ্রেণী) প্রাইমারি শেষে অর্জিত দক্ষতা:
{হিফজুল কুরআন}
দক্ষতার সাথে অর্থসহ সম্পূর্ণ কোরআন মুখস্ত পারবে।
{হিফজুল হাদিস}
২০০+ সহিহ হাদিস অর্থসহ মুখস্ত ও বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হবে।
{ভাষা}
বিশুদ্ধ উচ্চারণে, সাবলীলভাবে, প্রমিত বাংলায় ও ব্রিটিশ/আমেরিকান এবং আরবদের মত করে বাংলা, ইংরেজি ও আরবিতে অনর্গল কথা বলা, লেখা, পড়া এবং শোনার দক্ষতা অর্জন করবে।
{ইসলামিক জ্ঞান}
ইসলামের যাবতীয় মৌলিক জ্ঞান যেমন: ইসলামি আকিদা, কুরআন ও হাদিস শিক্ষা, নামাজ শিক্ষা, প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল, হালাল হারাম ও মাসনূন দু'আ-দরুদ, ইসলামের ইতিহাস আদব-তারবিয়াহ ইত্যাদি বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করবে।
{সার্টিফিকেট}
হিফজ শেষে (বাইতুল্লাহ/মাসজিদুন নববী, বেফাক ও মাদ্রাসা শিক্ষা বোর্ড) সহ জাতীয় ও আন্তর্জাতিক কয়েকটি সার্টিফিকেটের অধিকারী হবে।
প্রাইমারি পরবর্তী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা
ক্লাস 5 এর পর যে ছাত্ররা আলেম কিংবা ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হবে, তাদের জন্য পর্যায়ক্রমে কওমি সিলেবাস অনুসারে (প্রথম বর্ষ/মিজান থেকে দাওরায়ে হাদিস) একই সাথে (ক্লাস সিক্স থেকে দাখিল - আলিম) পর্যন্ত ওপেন করা হবে ইনশাআল্লাহ।
ফলস্বরূপ, ১৮-১৯ বছর বয়সে শিক্ষার্থী হয়ে ওঠবে পূর্ণাঙ্গ আলেমে দ্বীন, সমাজে নেতৃত্ব দানে সক্ষমতার পাশাপাশি দাখিল-আলিম পরীক্ষায়ও উত্তীর্ণ হয়ে সৌদি আরব, মিশর, জর্ডান, মালয়েশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষার যোগ্যতা অর্জন করবে।
ক্যাম্পাসের ব্যবস্থাপনা ও নিরাপত্তা
সবুজেঘেরা কোলাহলমুক্ত পরিবেশে অবস্থিত বাউন্ডারিকৃত ভবনের পুরোটাই মাদরাসা। রয়েছে নিজস্ব বাগান, বড় খেলার মাঠ, ২৪ ঘন্টা সিসি ক্যামেরা, নিরাপত্তা প্রহরী, পানির পাম্প, জরুরী চিকিৎসা ব্যবস্থা এবং একটি শিশু সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য রয়েছে সকল আয়োজন।
ফি চার্ট (২০২৬-২০২৭)
মোট মাসিক প্রদেয়
ভর্তি সংক্রান্ত তথ্য
ভর্তি প্রক্রিয়া
১. ভর্তি পরিক্ষা
২. সিলেকশনের পর অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ
৩. ভর্তি ফি জমা
প্রয়োজনীয় কাগজপত্র
• শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্রের কপি ও দুই কপি ছবি
• অভিভাবকের জাতীয় পরিচয় পত্র কপি ও এক কপি ছবি
ভর্তি সময়সূচী
ভর্তি শুরু: ১ ফেব্রুয়ারী থেকে
ক্লাস শুরু: ১ মার্চ থেকে
তথ্যের জন্য যোগাযোগ করুন
উপদেষ্টা পরিষদ
বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত উপদেষ্টা পরিষদ
ক্বারী নাজমুল হাসান
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত, প্রতিষ্ঠাতা, তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা, ঢাকা। চেয়ারম্যান: বাংলাদেশ হিফজ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
ইঞ্জি. এস. এম. নাহিদ হাসান
প্রিন্সিপাল: মাদ্রাসাতুল কোরআন ঢাকা। চেয়ারম্যান: আল কোরআনের ভাষা ইনস্টিটিউট।
মাওলানা আবু বকর সিদ্দিক
পরিচালক: দারুত তাহফিজ মডেল মাদ্রাসা, সিলেট।
ক্বারী মাওলানা আব্দুল কাইয়ুম
বিভাগীয় প্রধান, প্রতিযোগি গ্রুপ তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা।
রেদওয়ান আহমদ
কামিল ফিল হাদিস: উত্তর বাড্ডা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। সিইও: অরোবিল কারস।
উস্তাদ মুসাদ্দিক আহমেদ
পরিচালক, সাবেক হেড অফ হিফজ: আসসুন্নাহ কমপ্লেক্স বাংলাদেশ।
ভর্তির জন্য আবেদন করুন
আমাদের অবস্থান
Markazu Ahmad International Madrasa
৫০ ফিট রোড, আটি হাউজিং সোসাইটি, ঘাটারচর, কেরানীগঞ্জ, ঢাকা - ১৩১২।
(বসিলা ব্রিজ থেকে ৩ কিলো দূরে)
01710918101
markazuahmad@gmail.com
www.markazuahmad.com
ফোনে যোগাযোগ
01710918101WhatsApp এ যোগাযোগ
+880 1710 918 101ইমেইল করুন
markazuahmad@gmail.comঅফিস সময়:
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য উপরের যোগাযোগ নম্বরগুলোতে সরাসরি যোগাযোগ করুন। সরাসরি পরিদর্শনের জন্য উক্ত ঠিকানায় আসতে পারেন।